শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জাপানে এক পোস্ট অফিসে চলছে জিম্মিকাণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে টোকিওর কাছে ওয়ারাবি শহরের একটি পোস্ট অফিস ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ। এই পোস্ট অফিসে বন্দুকধারী একজনকে জিম্মি করে রেখেছে।

বন্দুকধারীর উদ্দেশ্য স্পষ্ট নয়। এর আগে কাছেই টোডা চুও জেনারেল হাসপাতালে ঘটে যাওয়া গোলাগুলিতে তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।  

গুলিতে দুজন আহত হন। এর মধ্যে একজন চিকিৎসক এবং আরেকজন রোগী।  দুপুর ১টার দিকে হামলায় তারা আহত হন। তাদের আঘাত গুরুতর বলে মনে করা হচ্ছে না।  

একটি ভিডিওতে দেখা গেছে,  এক ব্যক্তি বন্দুক হাতে একটি পোস্ট অফিসের গেটে দাঁড়িয়ে আছেন। হাসপাতাল থেকে পোস্ট অফিসের দূরত্ব আড়াই কিলোমিটার।  

জাপানি গণমাধ্যম বেনামি পুলিশ সূত্রে বলছে, পোস্ট অফিসে জিম্মিকারী হাসপাতালের গুলির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি মোটরসাইকেলে হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ ও অ্যাম্বুলেন্স ওয়ারাবির ওই পোস্ট অফিসের চারদিকে ঘিরে আছে।  

পরে একজন তরুণীকে পোস্ট অফিস ভবন থেকে হেঁটে যেতে দেখা যায় এবং পুলিশ তাকে সরিয়ে নিয়ে যায়।

আশপাশের ভবনগুলোর বাসিন্দাদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। শিশুদের স্কুল থেকে আনতে বাস পাঠানো হয়েছে।

জাপানে গোলাগুলির ঘটনা বিরল। দেশটিতে বন্দুকের মালিকানার কড়াকড়ি আইন রয়েছে। বেসামরিকদের শুধু শিকারি রাইফেল ও পাখি মারার বন্দুকের অনুমোদন দেওয়া হয়।  

বন্দুকের মালিককে কড়া পরীক্ষা ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।  

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit