শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দেশে ফিরতে পাকিস্তান সীমান্তে আফগান শরণার্থীদের ভিড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সরকারের দেওয়া সময়সীমা শেষ হওয়ার একদিন আগে দেশে ফিরে যেতে হাজার হাজার আফগান শরণার্থী ও অভিবাসীরা সীমান্তের দিকে যাচ্ছেন। মঙ্গলবার এই খবর জানিয়েছে আল জাজিরা।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ৩১ অক্টোবরের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, এই সময়য়ের মধ্যে শরণার্থী ও অভিবাসীদের  দেশ ছাড়তে হবে।

পাকিস্তান সরকার বলছে, পাকিস্তানে ৪০ লাখের বেশি বিদেশির বাস। এর মধ্যে বড় একটি অংশ আফগান নাগরিক, যারা ৮০’র দশকে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর থেকে আশ্রয় খুঁজে নিয়ে পাকিস্তানে এসেছিলেন।  

অতি সম্প্রতি তালিবান  ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ৬ থেকে ৮ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছেন।  

পাকিস্তানি সরকারের দাবি প্রায় ১৭ লাখ আফগান নাগরিক নথিভুক্ত নন।  

স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার বলেছে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের চামান ক্রসিং দিয়ে চলতি মাসে প্রায় এক লাখ আফগান অভিবাসী স্বেচ্ছায় দেশে ফির গেছেন।  

গেল সোমবার বুগতি এক সংবাদ সম্মেলনে বলেন, অধিকাংশ অনথিভুক্ত মানুষ আফগানিস্তান থেকে এসেছেন এবং এবং শুধুমাত্র আফগানিস্তান থেকে আসা লোকদের উচ্ছেদ করা হচ্ছে, এটি ভুল।  

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit