মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা : সেরা অভিনেতা চঞ্চল, অভিনেত্রী জয়া-শিমু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা করেছে সরকার। এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সুচিন্দ্য চৌধুরী (চঞ্চল চৌধুরী) শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন। 

যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন। এসব ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হচ্ছে।

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা।

সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যথাক্রমে- নাসির উদ্দিন খান ও আফসানা মিমি।

যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’।

‘শিমু’ চলচ্চিত্রের জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।

খল চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শুভাশিষ ভৌমিক।

কৌতুক চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন দিপু ইমাম।

এদিকে সেরা গায়ক যৌথভাবে নির্বাচিত হয়েছেন- বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা।

শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন- আতিয়া আক্তার আনিসা।

শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম ও সুরকার শওকত আলী ইমন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit