মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

শনিবার ৪৪ দলের সঙ্গে ফের ইসির সংলাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (৪ নভেম্বর) নিবন্ধিত ৪৪টি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, শনিবার সারাদিন বৈঠক করবে ইসি।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

এর আগেও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেরবার বিএনপিকে সংলাপে ডাকা হয়েছিল। কিন্তু কোনো সাড়া মেলেনি। এবারের সংলাপেও দলটিকে ডাকা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit