মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

পাকিস্তানের বিপক্ষে ২০৪ রানে অলআউট বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্কনিউজঃধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। টপ অর্ডারে বিপর্যয়, মিডল অর্ডারের প্রতিরোধ, মাহমুদউল্লাহর ব্যাটে রান; সেই পুরনো চিত্রনাট্য। পাকিস্তানের বিপক্ষেও বদলায়নি গল্প। ইডেন গার্ডেনে ৪৫.১ ওভারে মাত্র ২০৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

আসর জুড়ে ব্যর্থ উদ্বোধনী জুটি৷ আজও যার ব্যতিক্রম হয়নি। টসে জিতে ব্যাট করতে নেমে ভারত বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো কোনো রান যোগ হবার আগেই ভাঙে ওপেনারদের যুগলবন্দী। প্রথম ওভারেই শাহিন আফ্রিদিকে ডাক উপহার দেন তানজিদ তামিম।

এদিকে রান করতে যেন ভুলেই গেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে ৫৯* রানের ইনিংস খেলার পর পরের ছয় ম্যাচে তার ব্যাটে কেবল এসেছে ২৮ রান। আজ ফেরেন ৪ রানে। তিনিও শিকার শাহিন আফ্রিদির। ৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

চারে নেমে ইনিংসের হাল ধরা হয়নি মুশফিকুর রহিমের। নিজের কাজটা করা হয়নি মি. ডিপেন্ডেবলের। ৮ বলে ৫ রানে হারিস রউফের শিকার তিনি। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে দল।

এমতাবস্থায় হাল ধরেন মাহমুদউল্লাহ। প্রমোশন পেয়ে পাঁচে নেমে লিটনকে নিয়ে গড়েন প্রতিরোধ। ৯০ বল থেকে ৭৯ রানের জুটি গড়েন দু’জনে। ভালোই চলছিলো দু’জনের জোট। তবে বাঁধা হয়ে দাঁড়ান ইফতেখার। দলের সংগ্রহ তিন অংক পেরোতেই ফেরান লিটনকে। ৬৪ বলে ৪৫ রান করে আউট হন লিটন।

ফিফটি পূরণ করে ফেরেন মাহমুদউল্লাহও। শাহিন আফ্রিদির তৃতীয় শিকার হন তিনি। সাতে নেমে টেকেননি তাওহীদ হৃদয়ও। উসামা মীরের শিকার হয়ে ফেরেন ৩ বলে ৭ করে। ৩১.৩ ওভারে ১৪০ রানে ৬ উইকেট হারায় দল। মাহমুদউল্লাহ ফিরেন ৭০ বলে ৫৬ রানে।

শুরুটা নড়বড়ে হলেও ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছিলেন সাকিব। মেহেদী মিরাজের যুগলবন্দীতে যোগ হয় ৪৫ রান। রানের গতিও গড়ে প্রায় ছয় ছু্ঁই ছুঁই।

তবে ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। দলকে বিপদে ফেলে হারিসের বলে ক্যাচ দিয়েছেন ৬০ বলে ৪৩ করে। আসরের ছয় ম্যাচে পঞ্চমবার শর্ট বলে ফিরলেন সাকিব।

৩৯.৩ ওভারে সাকিব ফিরলে বেরিয়ে আসে ইনিংসের লেজ। দলকে দুই শ’ ছুঁইয়ে ফেরেন মেহেদী মিরাজ। ৩০ বলে ২৫ রান করেন তিনি। তাসকিন-মোস্তাফিজও আর টানতে পারেননি।

কিউএনবি/বিপুল/৩১.১০.২০২৩/ সন্ধ্যা ৬.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit