মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

বুসানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল ‘নকশিকাঁথার জমিন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম পুরষ্কার অর্জন করেছে আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির সহ প্রযোজনা করেছে টিএম ফিল্মস।

জানা যায়, প্রায় সাত’শ চলচ্চিত্র থেকে বাছাই করে নকশিকাঁথার জমিনসহ আটটি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের প্রতিযোগিতা বিভাগে। ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবে ২৮ তারিখ কোরিয়ান সময় সকাল ১০টায় ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়৷ ২৯ তারিখে উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনি চিত্রের পুরস্কার প্রদান করা হয়।

প্রতিক্রিয়ায় নির্মাতা আকরাম খান বলেন, ‘‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবে পুরস্কার প্রাপ্তিতে তিনি খুবই অনুপ্রাণিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আমাদের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি।’’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

এর আগে এশিয়ার অন্যতম চলচিত্র উৎসব ভারতের আইএফএফআই-এ ইউনেস্কো গান্ধী মেডাল এর জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি। এছাড়াও বেঙ্গালুরুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশনে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিশেবে পুরস্কার পায় ‘নকশিকাঁথার জমিন’।

টিএম ফিল্মসের পক্ষ থেকে প্রযোজক ফারজানা মুন্নি জানান, আরও কিছু আন্তর্জাতিক উৎসব ঘুরে খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ ‘নকশিকাঁথার জমিন’ দেখতে পারবেন৷

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit