বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

বর্তমান পরিস্থিতি অনুকূলে, নভেম্বরের প্রথমার্ধে তফসিল : ইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্কনিউজঃ এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ রয়েছে বলে দাবি করে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন আয়োজনে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছেন। নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

সোমবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে অংশ নেয় অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকের উদ্ধৃতি দিয়ে সচিব মো. জাহাংগীর আলম বলেন, বিএনপির ডাকা আগামী তিন দিনের অবরোধের বিষয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি যেন না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবেন বলে আশ্বস্ত করেছেন। তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব পরিস্থিতি সময় সময় কমিশনকে অবহিত করবে। তখন প্রয়োজন হলে কমিশন আবারও তাদের সঙ্গে বসবে।

গোয়েন্দা সংস্থাসমূহ তাদের তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে জানিয়ে ইসি সচিব বলেন, বৈঠকে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী শান্তিশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করা যায়, কোন পদ্ধতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব পালন করবে, নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় বিভিন্ন বাহিনীর প্রধানরা অতীতের অভিজ্ঞতার আলোকে তাদের সক্ষমতা তুলে ধরেছেন। দ্বাদশ নির্বাচনে তাদের দায়িত্ব দিলে তারা কীভাবে দায়িত্ব পালন করবেন, এই বিষয়টি তারা সভায় উপস্থাপন করেছেন। কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং কিছু দিকনির্দেশনা দিয়েছে। এ ছাড়া তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা হবে সে বিষয়ে কমিশন তাদের অবহিত করেছে। সেগুলো নির্দেশনার আলোকে বাহিনীগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা হয়েছে।

ভোটের আগের রাতে কিংবা ভোটের সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে কি না জানতে চাইলে সচিব মো. জাহাংগীর আলম বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অনেক সময় আছে। এ নিয়ে সামনে আরও সভা হবে। ব্যালট বাক্স পাঠানো নিয়ে সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনএসআই’র মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, ডিজিএফআই মহাপরিচালকের প্রতিনিধি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের প্রতিনিধিরা।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২৩/ রাত ৯.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit