মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সহিংসতা-সংঘর্ষের ঘটনায় ৩৭ মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View

ডেস্কনিউজঃ শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ, নিহত, ককটেল বিস্ফোরণ, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়া, গাড়ি ভাংচুর, গাড়ি পোড়ানোসহ নানা ঘটনায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে বিএনপি’র ১ হাজার ৫৪৪ জন নেতাকর্মীকে।

এছাড়া অজ্ঞাত হিসাবে আরও কয়েক হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বেশিরভাগ মামলা পুলিশ বাদী হয়েছে করেছে। কিছু মামলায় বাদী হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বিভিন্ন মামলার এজাহার পড়ে দেখা গেছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ হত্যা মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ৪টি মামলায় আসামি করা হয়েছে। একইভাবে মির্জা আব্বাসকেও বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে।

৩৭টি মামলার মধ্যে ডিএমপির রমনা বিভাগের শাহবাগ থানায় ১টি, রমনায় ২টি। মতিঝিল বিভাগের পল্টন থানায় ৩টি, মতিঝিলে ১টি, শাহজাহানপুরে ৬টি, খিলগাঁওয়ে ১টি, রামপুরায় ১টি, মুগদায় ১টি। ওয়ারী ডিভিশনের ডেমরা থানায় ১টি, ওয়ারীতে ১টি, যাত্রাবাড়িতে ২টি।

তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানায় ২টি। মিরপুর বিভাগের মিরপুর মডেল থানায় ১টি, পল্লবীতে ২টি, কাফরুলে ১টি, দারুস সালামে ১টি, শাহআলীতে ১টি, রুপনগরে ১টি, ভাষানটেকে ১টি। গুলশান বিভাগের ভাটারা থানায় ৩টি, বাড্ডায় ১টি ও উত্তরা বিভাগের উত্তরা পূর্ব থানায় ৩টি মামলা হয়েছে।

গত ২১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের একটি পরিসংখ্যান পাওয়া গেছে। পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ডিএমপির ৮টি বিভাগ গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ ও ডিবি পুলিশ। এরমধ্যে রমনা বিভাগের থানা পুলিশ ও ডিবি গ্রেপ্তার করেছে ৯০ জন, লালবাগ ৩২১ জন, মতিঝিল ১২৭ জন, ওয়ারী ৩৫৬ জন, তেজগাঁও ১১৯ জন, মিরপুর ৩৫৩ জন, গুলশান ৮৯ ও উত্তরা ডিভিশন ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ২১ অক্টোবর ঢাকায় বিএনপির ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, সমাবেশের আগের দিন ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৮ অক্টোবর ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ২৯ অক্টোবর সংঘর্ষের পরদিন ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে ৯দিনে ১৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২৩/ রাত ৮.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit