মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ডোমারে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবক গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কলেজ ছাত্রীকে উত্তপ্ত ও যৌন হয়রানির দায়ে জামিয়ার রহমান জয় (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। জয় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের রশিদুল ইসলামের ছেলে।মামলা সুত্রে জানাযায়, একই গ্রামের এক কৃষকের কলেজ পড়–য়া ছাত্রী (ছদ্দনাম) মনিরা বেগম (১৭) কে দীর্ঘদিন যাবত জয় প্রেমের প্রস্তাব দিতো। মনিরা দেবীগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।

মনিরা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ অক্টোবর বিকালে অটো ভ্যানযোগে দেবীগঞ্জ কলেজ থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম চিকনমাটি মাদ্রাসা মোড় এলাকায় জয় তারগতি রোধ করে পুনরায় প্রেমের প্রস্তাব দেয় এবং অন্যত্র ঘুড়ে বেড়ানোর জন্য চাপ সৃষ্টি করে। মনিরা রাজি না হওয়ায় তাকে টানা হেচরা করে এবং যৌন হয়রানি ঘটায়। মনিরার চিৎকারে পথচারী এগিয়ে এলে জয় পালিয়ে যায়। এ বিষয়ে মনিরা বাদি হয়ে গত ২৯ অক্টোবর ডোমার থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (সংশোধনী) ০৩ এর ১০ ধারায় মামলা নং-২০ (১০) ২৩ দায়ের করে। একই রাতে অভিযান চালিয়ে আসামী জামিয়ার রহমান জয় (২৭) কে গ্রেফতার করে থানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা সংক্রান্তে জয়কে গ্রেফতার করে জেলার বিজ্ঞ আদাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০.১০.২০২৩/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit