বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

সিআইডির নিয়ন্ত্রণে বিএনপি কার্যালয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্কনিউজঃ নয়াপল্টনের বিএনপি কার্যালয় এখনো অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। ‘ডু-নট ক্রস ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে কার্যালয়ের তিন দিক ঘিরে রাখা হয়েছে। দুই প্রান্তে এক স্তরের পুলিশ অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কার্যালয়ের কলাপসিবল গেটে তালা লাগানো।

পুলিশ কর্মকর্তারা জানান, বিএনপির অফিস এখনো সিআইডির ক্রাইম সিন ইউনিটের নিয়ন্ত্রণে। এখানে তারা তদন্ত কাজ করছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর গভীর রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দিয়ে সিআইডি তদন্তকাজ শুরু করে।

গতকাল ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে সরজমিনে তদন্তে এসে ১১টি আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।

ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তারা আলামতগুলো পরীক্ষা করতে কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠিয়েছে।
কার্যালয়টি বন্ধ হয়ে পড়ায় নেতাকর্মীদের এই এলাকায় দেখা যাচ্ছে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে মামলা থাকায় অনেক নেতাই আত্মগোপনে চলে গেছেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাইটপোস্টগুলোতে নতুন করে আরো সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। দুপুরে গিয়ে দেখা গেছে মই দিয়ে নতুন ক্যামারা স্থাপন করছেন টেকনিশিয়ানরা।

নয়াপল্টনের সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করছে। পথচারীদের কার্যালয়ের সামনে ‘ক্রাইম সিন’ বেষ্টনী ঘুরে যেতে হচ্ছে।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২৩/ দুপুর ২.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit