বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

মরগানের চোখে সবচেয়ে বাজে খেলা দল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাটলারের দল। বাংলাদেশকে হারায় তারা। কিন্তু এরপরই অধঃপতন। টানা চার হারে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে তারা। ইংল্যান্ডের এমন পারফরম্যান্স মানতে পারছেন না সাবেক ইংলিশ ক্রিকেটাররা।

এদিকে ইংল্যান্ডের এমন পারফরমেন্সের পর চুপ থাকতে পারেননি ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ন মরগান। রোববার (২৯ অক্টোবর) ভারতের কাছে হারের পর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মরগান বলেছেন, ইংল্যান্ড দলের ভিতরে কাজ করছে অস্থিরতা।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মরগান বলেন, ‘দলের মধ্যে ভিন্ন কিছু চলছে। অবশ্যই কিছু না কিছু আছে। আমি কখনো কোন খেলায় এমন দল দেখিনি যারা ইংল্যান্ডের মতো বাজে পারফর্ম করেছে। বিশেষ করে তাদের উপর যেমন প্রত্যাশা ছিল।’মরগান আরও বলেন, ‘নিশ্চয়ই দলের মধ্যে কোন অস্থিরতা কাজ করছে। তারা যে কৌশল ব্যবহার করতে চাচ্ছে এবং যেভাবে ম্যাচগুলো হেরেছে তা খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার জায়গা রাখে। স্মরণকালে সবচেয়ে বাজে অবস্থায়ই থাকার কথা এটি।’

২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তবে মরগানের নেতৃত্বে বদলে যায় ইংল্যান্ড। ঘরের মাঠে জেতে বিশ্বকাপ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে ইংল্যান্ড, আর তাও বর্তমান অধিনায়ক বাটলারের অধীনেই। তবে ভারত বিশ্বকাপে সমর্থদের হতাশ করেছে তারা। গত ৭-৮ বছর যেভাবে খেলে ওয়ানডে ক্রিকেটে সাফল্য পেয়েছে ইংল্যান্ড, সেই পথ অনুসরণ করতে বললেন মরগান।

সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘তারা দল নির্বাচনে ভুল করেছে। টুর্নামেন্ট জেতার কথা বাদ, একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তেও তাদের ভুল হয়েছে। এটি বাটলার ও তার দলের জন্য অবিশ্বাসরকমের চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে যে পদ্ধতিতে তারা দুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেটি ব্যবহার করে আত্মবিশ্বাস ফিরে পেতে পারে।’     

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit