বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের ২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন কেইন মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল আশুলিয়ায় ৯ জন ডাকাত গ্রেপ্তার; ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থী নূরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক 

অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সরকার সক্রিয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৬০ Time View

ডেস্কনিউজঃ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশে অবাধ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বাংলাদেশি কমিউনিটি, মানবাধিকার সংগঠন এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গত শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে তারা এ আশ্বাস দেন। বৈঠকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ডেস্কের পরিচালক ডেমিয়েন ডোনাবেন এবং জেমা হেইন্স উপস্থিত ছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ এবং ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বৈঠকে অস্ট্রেলিয়ান কর্মকর্তারা জানান, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে গুরুত্ব অস্ট্রেলিয়ার সরকার তা অবগত এবং এই বৈঠকের মাত্র দুইদিন আগেই অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে গণতন্ত্র ও মানবাধিকারে পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে।

বৈঠকে বিএনপি অস্ট্রেলিয়ার আহবায়ক মুসলেহ উদ্দিন হাওলাদার বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা এবং বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রচেষ্টার অস্ট্রেলিয়া সরকারের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। অন্যান্যদের মধ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের পরিচালক ড. ফারুক আমিন ও শিবলী সোহায়েল, সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম, সাবেক যুগ্ম আহবায়ক কুদরত উল্লাহ লিটন, বিএনপি অস্ট্রেলিয়ার নেতা এএনএম মাসুম ,মুন্নি চৌধুরী মেধা এবং আবুল হাছান প্রমুখ আলোচনায় অংশ নেন।

কিউএনবি/বিপুল/২৯.১০.২০২৩/ বিকাল ৫.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit