রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

‘ডাক’ মেরে গাঙ্গুলি-রোহিতের পাশে কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : শ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন বিরাট কোহলি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে হাসল না তার ব্যাট। রানের খাতাই খুলতে পারলেন না ভারতের তারকা ব্যাটসম্যান।

লখনৌয়ে আজ ৯ বল খেলে শূন্য রানে ড্রেসিং রুমে ফিরেছেন কোহলি। প্রথম রানের জন্য হাঁসফাঁস করতে থাকা ব্যাটসম্যান ডেভিড উইলিকে তেড়েফুঁড়ে খেলতে যান। কিন্তু ব্যাট-বলে সংযোগ ঠিকমতো করতে পারেননি তিনি। মিড-অফে সহজ ক্যাচ মুঠোয় জমান বেন স্টোকস।

চলতি বছর ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে আউট হওয়ার তেতো স্বাদ পেলেন কোহলি। সবমিলিয়ে ২৩ ইনিংস পর। সবশেষ ‘ডাক’ মেরেছিলেন তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ওয়ানডেতে এনিয়ে ১৬বার রানের খাতা না খুলেই ড্রেসিং রুমে ফিরলেন কোহলি। ভারতের হয়ে এই তালিকায় যৌথভাবে ষষ্ঠ তিনি। ১৬বার করে এই তেতো স্বাদ পেয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। সর্বোচ্চ ২০বার ‘ডাক’ মেরেছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit