শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম

মির্জা ফখরুল আটক, যা বললেন মেয়ে শামারুহ মির্জা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : পুলিশের হাতে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আটকের পর অবিলম্বে মুক্তি চেয়েছেন তার জ্যেষ্ঠকন্যা ড. শামারুহ মির্জা। 

তিনি বলেন, ‘আব্বুর বয়স ৭৬ এবং তিনি গতরাতেও প্রচণ্ড অসুস্থ ছিলেন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে এবং তিনি রাতেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। আমি অবিলম্বে আমার আব্বুর মুক্তি চাই।’

বিএনপি মহাসচিবের আটকের বিষয়ে উল্লেখ করে শামারুহ মির্জা বলেন, ‘আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। আজ বাংলাদেশ যখন বিরোধী মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, লাখ লাখ বিরোধী মতাদর্শী কারাগারে বন্দি, লাখ লাখ সন্তান তাদের বাবার জন্য অপেক্ষা করছে, সেখানে এই ঘটনা আমাকে অবাক করেনি! আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস— এই জুলুম একদিন শেষ হবে।’

রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে ডিবি অফিসে আটক রাখা হয়েছে। তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit