শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত পাম্পে দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে ক্রেতা নওগাঁয় প্রকাশ্য দিবালোকে স্কুল শিক্ষার্থীকে অপহরণ, নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে বাঁচলেন যেভাবে শিক্ষার্থী লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু

গাজায় নিহত বেড়ে ৭ হাজার ৭০৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭০৩ জনে দাড়িয়েছে। শুক্রবার রাতে গাজার ভেতর ঢুকে পড়েছে ইসরাইলের বেশ কয়েকটি ট্যাংক। অঞ্চলটিতে টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। খবর আল-জাজিরার।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শনিবার জানিয়েছেন, তাদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতর অবস্থান নিয়েছে এবং এ মুহূর্তে তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকদিন ধরেই গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিচ্ছিল ইসরাইল। সেনাদের ট্যাংক নিয়ে অবস্থান নেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে সে স্থল অভিযান শুরু হয়েছে।

ইসরাইলের অস্বাভাবিক ও অনবরত বোমা হামলায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। আর যোগাযোগ বিচ্ছিন্ন গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে গাজায় যে হামলা হয়েছে সেগুলো বেশ তীব্র। এর আগে কখনো তারা এ ধরনের হামলা দেখেননি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমগুলো হুঁশিয়ারি দিয়েছে, গাজাকে বহিঃবিশ্ব থেকে ইসরাইল ইচ্ছাকৃতভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আর পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে যাওয়ায় গাজায় ইসরাইলি বাহিনী যে যুদ্ধাপরাধ সংঘটিত করবে সেগুলো প্রকাশ না পাওয়ার শঙ্কা থেকে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit