বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

গাজায় চলছে ইসরাইলের স্থল অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ভেতর ঢুকেছে ইসরাইলের অসংখ্য ট্যাংক। শুক্রবার রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতর প্রবেশ করে ইসরাইলি সেনারা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকদিন ধরেই গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিচ্ছিল ইসরাইল। সেনাদের ট্যাংক নিয়ে অবস্থান নেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে সে স্থল অভিযান শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের ট্যাংক যে গাজার ভেতর অবস্থান করছে সেটির প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতর রয়েছে। ট্যাংকের সঙ্গে সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, এ ভিডিওটি গাজার কোথায় ধারণ করা হয়েছে; সেটি এখন নিশ্চিত করার চেষ্টা করছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক গাজার খান ইউনিস থেকে জানিয়েছেন, শুক্রবার রাতে ইসরাইলি বাহিনী বেইত লাহিয়া, বেইত হানুন এবং জেইতুর্নে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে। আর এ হামলার তীব্রতা এত বেশি ছিল যে, এর আগে কখনো এমন বোমা হামলা হতে দেখেননি গাজাবাসী। গতকাল রাতের বোমা হামলার পর এখনো সেখানকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাতের অব্যাহত বোমা হামলায় গাজার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে নতুন হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কেউ কোনো ধারণা পাচ্ছেন না।

প্রসঙ্গত, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৭ হাজার ৩২৬। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit