শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আখাউড়ায় আইনমন্ত্রীর পিতা এড. সিরাজুল হকের ২১তম  মৃত্যুবার্ষিকী পালিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কসবা—আখাউড়ার দুই বারের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র পিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মরহুম এড. সিরাজুল হক বাচ্চু মিয়া এঁর  ২১তম  মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভা ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন বাবুল, মোঃ সেলিম ভূইয়া,  পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান এম.এ. মতিন,  যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। 

এ সময় বক্তরা বলেন, সিরাজুল হক বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহচর ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌসুলি। বক্তারা সিরাজুল হক বাচ্চু মিয়ার বিভিন্ন স্মৃতিচারণ করে তাঁর আত্নার মাগফিরাত কামনা করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit