রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নওয়াজের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ইমরান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরার ঘটনার পর দেশটির বিচার ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে চলমান সব ঘটনাকে তিনি আইনের উপহাস বলে মন্তব্য করেছেন। শুক্রবার জাতির উদ্দেশে বিবৃতিটি তার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। খবর জিও নিউজের।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তার দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধসে গেছে বলে নিন্দা করেছেন এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের দেশে প্রত্যাবর্তনকে লন্ডনের ‘চুক্তি’ বাস্তবায়ন বলে অভিহিত করেছেন।

বিবৃতিটি মূলত তার পরিবারের মাধ্যমে ২৪ অক্টোবর জারি করা হয়েছিল তবে শুক্রবার (২৭ অক্টোবর) পিটিআই প্রধানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, আমার পাকিস্তানিরা! গত কয়েক দিনে, আমরা আইনের সম্পূর্ণ প্রহসন প্রত্যক্ষ করেছি। আজ যা ঘটছে তা কেবল একটি লন্ডন পরিকল্পনার বাস্তবায়ন নয় বরং লন্ডন ‘চুক্তি’ যা একজন কাপুরুষ পলাতক এবং দুর্নীতিবাজ অপরাধী ও তার সহায়তাকারীদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

২১ অক্টোবর লন্ডনে চার বছরের স্ব-আরোপিত নির্বাসন থেকে নওয়াজের স্বদেশ প্রত্যাবর্তনের ছয় দিন পরে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দুটি দুর্নীতি মামলায় প্রতিরক্ষামূলক জামিন দিয়ে এবং আরেকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে তার দেশে ফেরার পথ আরও মসৃণ করা হয়েছিল।

পিএমএল-এন নেতাকে মুক্তি দেওয়ায় দুঃখ প্রকাশ করে ইমরান খান বলেছেন, একজন দোষী সাব্যস্ত অপরাধীকে ক্লিন চিট দিয়ে রাজনীতিতে ফিরে আসার একমাত্র উপায় হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। আর তাই, আমরা যা দেখছি তা হল আমাদের বিচার ব্যবস্থার সম্পূর্ণ পতন।

পিটিআই চেয়ারম্যান আরও বলেছেন, আমার পাকিস্তানিরা! অনুগ্রহ করে মনে রাখবেন, আমার বিরুদ্ধে সমস্ত মামলা সম্পূর্ণ ভুয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, শুধু নির্বাচনের পরে বা নির্বাচনের পরে আরও অনেক সময় পর্যন্ত আমাকে কারাগারে রাখার জন্য এসব করা হচ্ছে। যাইহোক, আমার জাতির ক্রমবর্ধমান রাজনৈতিক সচেতনতা এবং বদ্ধ ঘরের ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিরোধ তাদের মধ্যে ভয় ঢুকিয়েছে।

কারাগারে থাকাকালীন স্বাস্থ্যের অবস্থার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, এ মুহূর্তে আমি শারীরিকভাবে সুস্থ। আমার শরীর দুর্বল হয়ে যদি খারাপ অবস্থার দিকে যায় তা আমি টের পাব। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit