রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

দীপিকা-অনুশকাকে নিয়ে বিপাকে রণবীর!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কফি উইথ করণ’ ৮ নম্বর সিজনের প্রথম পর্বের অতিথি হয়ে এসেছেন রণবীর সিং, সঙ্গে ছিলেন দীপিকাও। সেই শোতে দেওয়া রণবীরের একটি মন্তব্য ঘিরে নেটপাড়ায় চলছে এখন শোরগোল।

সেখানে যেমন এই তারকা জুটি তাদের বিয়ের ভিডিও পাঁচ বছর পর প্রকাশ্যে আনেন, তেমনই জানান তাদের সম্পর্কের নানা অজানা কথাও। এদিন রণবীর তাদের প্রথম দেখার কথাও বলেন। রণবীর সিং জানান, তিনি দীপিকা পাড়ুকোনের নাম সাজেস্ট করেছিলেন সঞ্জয় লীলা বানশালির ছবি ‘গালিয়ো কী রাসলীলা রাম লীলা’ ছবির জন্য।

এর আগেই তিনি অভিনেত্রীকে ককটেলে দেখেছিলেন, সেটা দেখেই তিনি এই ছবির জন্য দীপিকার নাম সাজেস্ট করেন। তারপর আরও জানান বানশালির বাড়িতে তার ও দীপিকার প্রথম আলাপ কেমন ছিল। রণবীর বলেন, ‘আমি এমন একটা জায়গায় বসেছিলাম সেখানে একটা বড় কাঠের দরজা ছিল। আর যেহেতু বাড়িটা সমুদ্রের পাশেই, তাই প্রচুর বাতাস আসছিল। তখন তার মধ্যেই সাদা চুড়িদার পরা দেখতে পাই দীপিকাকে। ঠিক যেন দেবী।’

দীপিকাকে নিয়ে রণবীরের ঠিক এই মন্তব্য ধরেই নেটাগরিকরা শুরু করে দিলো তোলপাড়। টেনে আনলো রণবীরের পুরনো ফাইল থেকে আনুশকা শর্মাকে। কারণ, রণবীর এই একই কথা ‘কফি উইথ করণ’র পুরনো সিজনে এসেও বলেছিলেন। তবে সেটা দীপিকাকে নিয়ে নয়, অনুশকাকে নিয়ে! তাদের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির সাফল্যের পর করণের অনুষ্ঠানে এসে তিনি এই কথা বলেছিলেন।

সম্প্রতি সেই পুরনো ভিডিও খুঁজে বের করেছেন নেটিজেনরা। বলছেন দুটো অভিজ্ঞতাই কি তবে এক ছিল রণবীরের? নাকি অনুশকাকে গুলিয়ে ফেলেছেন দীপিকার সঙ্গে! রণবীর-দীপিকা বা আনুশকার তরফে এর জবাব অবশ্য মেলেনি এখননো।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit