বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একে একে জড়ো হতে শুরু করেছেন নেতা-কর্মীরা।

মহাসমাবেশের একদিন আগেই শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার সকাল থেকেই দলের কার্যালয়ের সামনে এসে জড়ো হতে শুরু করেছেন। জুমার পর নেতা-কর্মীদের ভিড় বাড়তে শুরু করায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলী হ্যান্ড মাইকে ব্যবহার করে নেতাকর্মীদের সরে যেতে বলছেন। শৃঙ্খলার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, সারাদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সরকারের পদত্যাগের বার্তা নিয়েই তারা ঘরে ফিরবেন।

এছাড়া গ্রেপ্তার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতা-কর্মীদের দল বেঁধে না আসা, হোটেল-মেসে না থাকা, স্মার্ট ফোন ব্যবহার না করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশকিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

কিউএনবি/বিপুল/২৭.১০.২০২৩/ রাত ৯.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit