শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জল্পনার অবসান ঘটিয়ে বিশেষ বার্তা আনুশকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : ফের নতুন অতিথি আসছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসারে। এমন গুঞ্জন যখন বলিউডে ছড়িয়ে পড়ে, তখন বিরাট ও আনুশকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।

আনুশকার ওই অতীত ছবিটি মূলত প্রথম সন্তান গর্ভধারণের সময়। ওই একই স্টাইলে বর্তমান সময়ের একটি ছবি শেয়ার করে ছবির ক্যাপশনে আনুশকা লিখেছেন— সময় উড়ছে… এই সময়টার প্রয়োজন ছিল আপডেটের। তাই কেন স্থায়ী বা স্থির হব যেখানে একের অধিক আপগ্রেড হওয়ার সুযোগ রয়েছে।

আনুশকার এমন পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে যে, খুব শিগগির নতুন অতিথি আসতে চলেছে তাদের সংসারে। আর এই আনন্দঘন মুহূর্তে তাই আনুশকা প্রথমবারের সন্তান ধারণের সুখস্মৃতি আঁকড়ে ধরেছেন।

ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই ভুবনের এই দুই সেলিব্রিটি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান ভামিকা। তাদের প্রথম সন্তান ভামিকার বয়স এখন প্রায় আড়াই বছর। আর এমন সময়েই দ্বিতীয়বার মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলি অভিনেত্রী আনুশকা।

উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট আনুশকাকে দেখার পরই শোবিজপাড়ায় ছড়িয়ে পড়ে তাদের সংসারে নতুন অতিথি আসার গুঞ্জন। এর পর নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাক পরা আনুশকাকে দেখার পর এ গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। আর সে গুঞ্জনকে সত্যি প্রমাণ করেই শেষমেষ ভক্তদের কাছে নিজের জীবনের সুখবার্তা জানান দিলেন বলি এ অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit