শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি বলছে, বৃহস্পতিবার সাংহাইয়ে হঠাৎই লি কেকিয়াংয়ের হার্ট অ্যাটাক হয়। মধ্যরাতে তিনি মারা যান।

একসময় লিকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখা হতো। তবে প্রেসিডেন্ট শি জিনপিং তাকে সরিয়ে দেন। শি গত কয়েক বছরে তার ক্ষমতা আরও শক্ত করে আঁকড়ে ধরেছেন। প্রধানমন্ত্রী হিসেবে লির মেয়াদ শেষ হয় চলতি বছরের শুরুতে। লি হলেন একমাত্র দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তা, যিনি শির বিশ্বস্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন না।

গেল বছর অবসরে যাওয়ার আগ পর্যন্ত ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন লি। তিনি তার প্রজন্মের অন্যতম চৌকস রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। লিয়ের মৃত্যুতে চীনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শোক জানাচ্ছে দেশটির জনগণ। চীনা সামাজিক মাধ্যম উইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, এটা খুব আকস্মিক, তিনি যথেষ্ট তরুণ ছিলেন। আরেকজন লেখেন, তার মৃত্যু ঘরের একটি স্তম্ভ হারানোর মতো।

সুশীল একটি পরিবারে জন্ম লির। ১৯৫৫ সালের জুলাইয়ে তিনি পূর্ব চীনের আনহুই প্রদেশের ডিংইউয়ান কাউন্টিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন স্থানীয় এক কর্মকর্তা। সম্পদের বৈষম্য কমানো এবং সাশ্রয়ী মূল্যের আবাসন দেওয়ার ওপর নজর দিয়ে লি অর্থনৈতিক নীতিতে বাস্তববাদী হওয়ার কারণে পরিচিত ছিলেন।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit