বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

অস্ত্রোপচার শেষে সিসিইউতে খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করা হয়। পরে তাকে পুনরায় সিসিইউতে নেওয়া হয়েছে।

বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে অপরারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয় খালেদা জিয়াকে। অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর রাত ৯টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসকের নেতৃত্বে এই অস্ত্রোপচার সফল হয়েছে। ফলে খালেদা জিয়ার লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়াকে অস্ত্রোপচারের আগে দুপুরে তার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক মতবিনিময় করেন বলেও জানা সূত্রটি।

উল্লেখ্য, খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসে ৩ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা হলেন- জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস।

কিউএনবি/বিপুল/ ২৬.১০.২০২৩/ রাত ১০.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit