বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর

অভিন্ন শর্তে অনুমতি পেতে পারে দুই দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্কনিউজঃ ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির মহাসমাবেশের অনুমতি দিতে পারে পুলিশ। দুই দলই তাদের কর্মূসচি কিভাবে, কখন, কোথায় করতে চায়―তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দুই দলের পক্ষ থেকেই। সব কিছু বিবেচনা করে অনুমতি দিতে পারে পুলিশ।

আগামীকাল শুক্রবারই অনুমতির বিষয়টি জানানো হবে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। সমাবেশের অনুমতি দিলেও দুই দলকে অভিন্ন বেশ কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হবে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে শান্তি সমাবেশ ‘পছন্দের’ ভেন্যু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে আওয়ামী লীগ। ডিএমপির দেওয়ার চিঠির উত্তরে বিষয়টি স্পষ্ট করা হয়েছে দলের পক্ষ থেকে।

বিএনপি তাদের মহাসমাবেশ করতে চায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে। তারাও বিষয়টি জানিয়েছে পুলিশকে। তবে উভয় দলকে ‘পছন্দের’ ভেন্যুতে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, সেটি এখনো চূড়ান্ত নয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘পুলিশের কাছে দেওয়া দুই দলের চিঠি ইতিবাচকভাবে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে অনুমতি দিতে সমস্যা নেই।’

কিউএনবি/বিপুল/ ২৬.১০.২০২৩/ রাত ১০.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit