রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বাবরদের সমর্থনের জন্য পিসিবির ‘বিবৃতি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানের। তারপরই তাদের ছন্দপতন। ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে হারের পর পরাজয়ের মুখ দেখতে হয়েছে আফগানিস্তানের সঙ্গেও। এমন অবস্থায় সমালোচকরা ধুয়ে দিচ্ছেন ক্রিকেটারদের। তবে বাবর আজমদের পাশে দাঁড়াতে দেশটির ক্রিকেট বোর্ড দিয়েছে বিবৃতি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের অনুরোধ জানানো হয়েছে। বিশ্বকাপের পর দলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে, বিবৃতিতে সেই কথাও জানিয়েছে পিসিবি।

বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপে টানা তিন হারের পর দর্শকদের আবেগ ও ভালোবাসা পিসিবি অনুধাবন করতে পেরেছে। তবে এই কঠিন পরিস্থিতিতে বোর্ড আশা করছে, ক্রিকেট মহল ও সমর্থকেরা অধিনায়ক বাবর আজম ও পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করবেন। এখনো চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। দল এ ম্যাচগুলোর ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিয়ে ইতিবাচক পারফর্ম করবে বলে পিসিবি আশাবাদী।’

পাকিস্তানের বিশ্বকাপ দল নির্বাচনে পক্ষপাত করা হয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার আঙুল তুলেছেন অধিনায়ক বাবর ও নির্বাচক ইনজামাম–উল–হকের দিকে।

পিসিবি জানিয়েছে, দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল বাবর ও ইনজামামকে। দলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সামনে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে বোর্ড। পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই বিশ্বকাপ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সামনে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্বকাপে পাকিস্তান দল মোটেই ছন্দে নেই। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও পরের তিন ম্যাচে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। তাতে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন এখন খাদের কিনারে। ৫ ম্যাচে ২ জয়, ৩ হারে মোট ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫–এ পাকিস্তান। যদিও সেমিফাইনাল স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বাকি এখনো চারটি।

আগামীকাল বাবর আজমরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তারা। কঠিন এই সময় পাকিস্তান দলকে সমর্থনের অনুরোধ জানিয়েছে পিসিবি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit