শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নিহতের সংখ্যায় আস্থা নেই বাইডেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিমান হামলায় গাজায় এরই মধ্যে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরাইলের বিমান হামলায় গাজায় নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রকাশ করছে তাতে ‘আস্থা নেই’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি জানায়, বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজার ওপর যে তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে তাতে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় দুই হাজার ৭০০ জনই শিশু।

বুধবারের সংবাদ সম্মেলনে নিহতের এ সংখ্যা উল্লেখ করে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে জবাবে বাইডেন বলেন, (গাজায়) কত মানুষ নিহত হয়েছেন সেটা নিয়ে ফিলিস্তিনিরা সত্য বলছে কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে আমি নিশ্চিত যে, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে এবং একটি যুদ্ধ শুরু হলে এভাবেই তার মূল্য দিতে হয়।

যুক্তরাষ্ট্র ইসরাইলকে গাজায় বেসমরিক নাগরিকদের মৃত্যুর হার কমানো বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছিল। ইসরাইল সে আহ্বানে সাড়া দিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ইসরাইলের উচিত দারুণ সতর্ক থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া যে, যারা এ যুদ্ধের উসকানি দিয়েছে তারা তাদেরই ধ্বংস করছে এবং যখন এমনটা হবে না তখন তা ইসরাইলের স্বার্থের বিরুদ্ধে যাবে। তবে ফিলিস্তিনিরা যে সংখ্যার কথা বলছে তাতে আমার কোনো আস্থা নেই।

গত ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস অতর্কিত এক হামলা চালিয়ে ইসরাইলে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে। যার প্রতিশোধ নিতে ইসরাইলের হামলায় সোমবার পর্যন্ত ফিলিস্তিনে ৫ হাজার ৭৯১ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১১ লাখের বেশি মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit