বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ডোমারে নিমোজখানায় ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব স্বারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা স্কুল ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে বৌ মেলার শুভ উদ্বোধন করেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন।

বিকাল থেকে শুরুকরে রাতঅবদি ডোমার উপজেলা সহ পার্শবর্তী উপজেলা দেবীগঞ্জ, ডিমলা ও জলঢাকা থেকে আসা হাজারো দম্পত্তিসহ শিশু বৃদ্ধ সব বয়সের মানুষ মেলায় ভীড় জমায়। নানা রঙ্গের পরশা সাজিয়ে বসেছে শতশত দোকান। কেনা কাটায় ব্যাস্ত সময় পাড় করছে দর্শনার্থীরা। পুজা উদযাপন কমিটির সভাপতি ভবেন্দ্রনাথ জানান, এই মন্ডপে একশত বছরের বেশী সময় ধরে দূর্গা পুজাসহ হিন্দু সম্প্রদায়ের সবধরণের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে।

আর বৌ মেলাটি দূর্গা পুজার দশমির দিন থেকে ২দিন ব্যাপী দীর্ঘ ৫০ বছর থেকে ঐতিহ্যবাহী বৌ মেলা হিসাবে পরিচিতি লাভ করে। ইউপি চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন জানান, আমি চেয়ারম্যান হওয়ার আগেরথেকে প্রায় স্বাধীনতার পর থেকে এই বৌ মেলা দেখে আসছি। অষ্টিমি ও নবমির দিন থেকে আনন্দ ও উৎসব ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিজ এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে এই মেলায়। আরতি প্রতিযোগিতায় ১৫জন প্রতিযোগিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পরিষদের ইউপি সদস্যসহ সূধীজন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit