শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রেরণা মাহমুদউল্লাহর সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল হারলেও ব্যাট হাতে নিজের কাজটা ঠিকঠাকই করতে পেরেছেন মাহমুদউল্লাহ। চমৎকার ব্যাটিংয়ে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন বাংলাদেশের এই তারকা। তার চোখধাঁধানো ইনিংস নিয়ে বইছে প্রশংসার জোয়ার। পাকিস্তানের সাবেক ক্রিকেট রমিজ রাজাও মাহমুদউল্লাহকে স্তুতিতে ভাসিয়েছেন।

প্রোটিয়াদের সঙ্গে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একা লড়ে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। প্রতিপক্ষের বিশাল লক্ষ্যের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। শঙ্কা ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের। কিন্তু মাহমুদউল্লাহর ইনিংসে অন্তত ওই স্বাদ পেতে হয়নি বাংলাদেশকে।

১১১ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। আইসিসি ইভেন্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। বিশ্বকাপ জেতা রমিজের বিশ্বাস, মাহমুদউল্লাহর এই এক ইনিংসই বাংলাদেশকে জাগিয়ে তুলবে। পরের ম্যাচেই এর প্রতিফলন দেখার ব্যাপারে আশাবাদী তিনি।

পিসিবির সাবেক প্রধান মাহমুদউল্লাহকে নিজের পছন্দের ব্যাটসম্যান উল্লেখ করে বলেন, ‘সে আমার খুব পছন্দের। কারণ, চুপচাপ থেকে সে ব্যাটিং করে যায়। বিশ্বকাপ দলে শুরুতে তার নাম (থাকার কথা) ছিল না। পরে দলে ঢুকেছে। এরপরও সে অসাধারণ ইনিংস খেলেছে। বিশ্বকাপে সে আগেও ভালো করেছে। এটা তার তৃতীয় সেঞ্চুরি। তার হেলমেটে বল লেগেছিল। কিন্তু এরপরও সে হুক পুল অনেক ভালো খেলেছে।’

মাহমুদউল্লাহর এই ইনিংস বাংলাদেশকে নতুন করে জাগিয়ে দিতে পারে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ, ‘এই ইনিংসে সে বাংলাদেশের ড্রেসিংরুমে একটি বার্তাও দিয়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। সে জানিয়েছে, যদি আপনার বড় মন থাকে, আবেগ থাকে, ব্যাকফুটে যদি ভালো খেলতে পারেন এবং নিজেকে যদি সময় দেন, তবে আপনি যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে পারেন।

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে অসাধারণ একটি ইনিংস সে খেলেছে। কারণ, যখন উইকেট পড়তে থাকে এবং আপনি জানেন যে জেতা কঠিন, তখন মনোযোগও আর থাকে না। কিন্তু সে জানত, নিজেকে তার প্রমাণ করতে হবে। সে জানত, তার নিজের ক্যারিয়ারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ইনিংস। এই ইনিংসের কারণে পরের ম্যাচে বালাদেশ ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশকে বেশ কিছু বার্তা সে দিয়েছে। এখন আগামী ম্যাচে বাংলাদেশ কী করে সেটাই দেখার বিষয়।’

আগামী ২৮ অক্টোবর শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit