বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নওয়াজকে চ্যালেঞ্জ, যেকোনো আসনে প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত ইমরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার কারাবন্দী ইমরান খান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নওয়াজ শরিফকে। আগামী নির্বাচনে তিনি নওয়াজের দল মুসলিম লীগ-নওয়াজের বিরুদ্ধে দেশটির যেকোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। খবর পিটিআইয়ের।

ইমরান খানের চ্যালেঞ্জটি নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ভিডিও আকারে পোস্ট করা হয়েছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আগস্টের শুরু থেকে সাইফার মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন এবং তার গ্রেপ্তারের আগে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল।

ভিডিওতে ইমরান খান বলেছেন, আমাকে কারাগারে পাঠানো হলে এবং পিটিআই নির্মূল হয়ে গেলে পাকিস্তানে ফিরে আসবেন নওয়াজ শরিফ। তিনি এই সুযোগের আশায় আছেন। নওয়াজ এবং কোম্পানির বিরুদ্ধে সমস্ত দুর্নীতির মামলা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।

খান আরও বলেছেন, নির্বাচনে যাওয়ার আগে নওয়াজ এই লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছিলেন। নওয়াজ যে কোনো আসনেই আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আমি তাকে আশ্বস্ত করছি, আমি সেই নির্বাচনী এলাকায় প্রচারণাও চালাব না। আমি আপনাদের বলব পাকিস্তানি জনগণের অনুভূতি পরিবর্তিত হয়েছে কারণ দেশের লোকেরা কখনই এই জাতীয় লোকদের ভোট দেবে না। সোশ্যাল মিডিয়া মানুষকে বদলে দিয়েছে। সেই দিনগুলো চলে গেছে যখন (সামরিক) সংস্থার পৃষ্ঠপোষকতায় যারা ছিল তারাই নির্বাচিত হতো।

উল্লেখ্য, চার বছর লন্ডনে স্ব-আরোপিত নির্বাসন কাটিয়ে নওয়াজের দেশে ফেরার পর এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। গত ২১ অক্টোবর  পাকিস্তানে ফিরে আসেন নওয়াজ।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit