বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অনুরোধে গাজায় আপাতত স্থল অভিযান স্থগিত করতে সম্মত হয়েছে ইসরায়েল : রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজায় আপাতত স্থল অভিযান বিলম্বিত করতে সম্মত হয়েছে ইসরায়েল।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরাক, সিরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাসহ ওই অঞ্চলে প্রায় ১১টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য পেন্টাগন কাজ করছে।

ডব্লিউএসজের মতে, ইসরায়েলি কর্মকর্তারা এই সপ্তাহের মধ্যে এই সিস্টেমগুলি চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য আমেরিকান অনুরোধে সম্মত হয়েছেন।

রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল-গাজা যুদ্ধে মার্কিন সেনাদের টার্গেট করা হলে ওয়াশিংটন পাল্টা জবাব দেবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১৪০০ মানুষ নিহত হয়। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর বোমা বর্ষণে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অর্ধেক নারী ও শিশু। ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র আপাতত সেটা না করতে আহ্বান জানাচ্ছে। 

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit