বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সেঞ্চুরি যাদের উৎসর্গ করলেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৩৮২ রানের বড় সংগ্রহ। কিন্তু বাংলাদেশ ব্যাট করতে নামার পর মনে হচ্ছিল যেন এই পিচে ব্যাট করাই দুর্বোধ্য ব্যাপার। মাত্র ৫৮ রানের মধ্যেই বিদায় নেন দলের প্রথম পাঁচ ব্যাটার।

এই শতক তিনি উৎসর্গ করেছেন নিজের পরিবারকে, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। ওরকম রহস্য নেই। আল্লাহর রহমতে হয়েছে। শুধু চেষ্টা করেছি যতটা অবদান রাখা যায়। উদযাপন… আলহামদুলিল্লাহ। আমার পরিবার। গত তিন মাসে যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা দোয়া করেছেন তাদের জন্য।’

যে সমর্থকরা কঠিন সময়ে রিয়াদকে সমর্থন দিয়েছেন ও যারা দেননি তাদেরও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ— ‘আপনাদের মধ্য থেকে যারা আমাকে ওই সময় সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ। যারা সমর্থন করেননি তাদেরও অনেক ধন্যবাদ। এদিকে কয়েক মাস ধরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। টানা কয়েকটি সিরিজ ও এশিয়া কাপের স্কোয়াডে তাকে রাখা হয়নি।

বিশ্বকাপে দলে ফিরেই প্রমাণ করে দেখাচ্ছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের বাকি ব্যাটাররা সবাই যখন ব্যর্থ, রিয়াদ তখন চাপের মধ্যে হাঁকিয়েছেন দারুণ সেঞ্চুরি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit