বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম

ঘূর্ণিঝড় হামুনের পর যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশ থেকে মিয়ানমারের দিকে অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে আরও অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কক্সবাজার শহরের ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনা। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৭টার দিকে হামুন উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit