শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন ডি কক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ডি কক করেন ১০০ রান। এরপর দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৯ রান।

এদিন ১৫টি চার আর ৭টি ছক্কায় ১৭৪ রানের ইনিংস খেলেন। চলতি বিশ্বকাপে এটা তার তৃতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন কুইন্টন ডি কক।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। চলতি আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেলেন ডি কক। 

বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি সেঞ্চুরি হাঁকান অস্ট্রেলিয়ান তারকা মার্ক ওয়াহ, ম্যাথু হেইডেন ও বর্তমান তারকা ডেভিড ওয়ার্নার। ভারতের সাবেক ও বর্তমান অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি সেঞ্চুরি হাঁকান। একই নজির গড়েন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। 

আজ সেঞ্চুরি করার মধ্য দিয়ে ডি কক ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে। বিশ্বকাপে উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলার নজির গড়লেন ডি কক।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ২০০৭ সালের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ১৪৯ রান করেন তিনি। এত দিন পর্যন্ত বিশ্বকাপে কোনো উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ রানের ইনিংস। ১৬ বছর পর তাকে টপকে গেলেন ডি কক। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit