রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

যেভাবে বানাবেন ফুলেল চা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চা পান বাঙালি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। চা ছাড়া একটি দিনের কথা আজ অনেকেই ভাবতে পারেন না। কত ধরনের চা রয়েছে কিন্তু আজকাল বাজার কাঁপাচ্ছে হার্বাল টি অর্থাৎ ভেষজ চা। জবা থেকে অপরাজিতা, শিউলি থেকে সূর্যমুখী, চেনা পরিচিত এইসব ফুল দিয়েও যে চা বানানো যায়, তা জানতেন? শরীর থেকে টক্সিন বের করে চনমনে ভাব আনতেও নাকি এসব চায়ের জুড়ি মেলা ভার।

চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু ভেষজ চা বানানোর প্রণালী।

শিউলি ফুলের হার্বাল আইস চা:

সামান্য গরম পানিতে শিউলি ফুল আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। দেখবেন শিউলির বৃন্তের রং ও গন্ধ পানিতে মিশে যাবে। তারপর ফুল থেকে চা ছেঁকে নিয়ে পাত্রে ঢেলে মিশিয়ে দিন কয়েক টুকরো বরফ। পান করুন এই সুগন্ধি পানীয়। ইচ্ছে হলে দিতে পারেন এক চামচ স্টেভিয়া কিংবা মধু।

নয়নতারা চা

বেশ কয়েকটা নয়নতারা ফুল সংগ্রহ করুন। খুব সহজেই এই ফুল পাওয়া যায়। বৃন্ত থেকে ফুলের পাপড়ি আলাদা করে নিন। ভালো করে ধুয়ে নিন। চায়ের পানি গরম করে তাতে ফুলের পাপড়িগুলো দিয়ে দু-এক মিনিট ফোটান। দেখবেন একটা সুন্দর রং আসবে। ছেঁকে নিন। পান করুন।

সূর্যমুখী চা

সূর্যমুখী ফুল থেকে উজ্জ্বল হলুদ পাপড়ি আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিন। পরিমাণ মতো গরম পানির মধ্যে ওই পাপড়ি দিন। ১৫-২০ মিনিট ঢেকে রেখে অপেক্ষা করুন। তারপর পান করুন এই চা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit