বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বাবর-আফ্রিদির দ্বন্দ্ব, পিসিবি বলছে ‘ভুয়া’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান। এরপর টানা তিন ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার পর গতকাল আফগানিস্তানের বিপক্ষে হেরে সমালোচনার মুখে পড়েছে বাবর আজমরা।

গত এশিয়া কাপে প্রথম বাবর আজম ও শাহিন আফ্রিদির মধ্যে মনোমালিন্যের গুঞ্জন শোনা যায়। তবে শাহিন আফ্রিদি বিবাহোত্তর সংবর্ধনায় জানান, বাবরের সাথে তার সম্পর্ক পরিবারের মতো। 

এশিয়া কাপের পর বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের পর আবারো বাবর আজম-শাহিন শাহ আফ্রিদির মধ্যে মনোমালিন্যের গুঞ্জন শোনা যাচ্ছে। 

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কে সাম্প্রতিক জল্পনাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সংবাদমাধ্যমের একটি নির্দিষ্ট অংশের গুজবের বিপরীতে, পিসিবি দ্ব্যর্থহীনভাবে আশ্বাস দেয় যে, দলটি ঐক্যবদ্ধ এবং এই অপ্রমাণিত দাবির সমর্থনে কোনো প্রমাণ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পিসিবি এই মিথ্যা সংবাদ প্রচারে হতাশ এবং এ ধরনের অভিযোগ ছড়ানোর আগে সাংবাদিকতার নৈতিকতা সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দেয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit