রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

‘হামুন’: সারা দেশে নৌযান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ধেয়ে আসায় সারা দেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিটিএর উপপরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঢাকা নদী বন্দরে এক নম্বর ও চাঁদপুরের পরে নদীতে দুই নম্বর সতর্কতা সংকেত রয়েছে।

তিনি বলেন, সমুদ্র বন্দরে সংকেত বাড়ছে। চাঁদপুরের তিন নদীর মোহনা বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে চাঁদপুরসহ সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিটিএর উপপরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবটা বরিশাল বিভাগের মধ্যে বরিশাল ও ভোলায় বেশি পড়ে। তাই সকাল থেকে বরিশাল-ভোলাসহ বিভাগের সব নদ-নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুরের দিকে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আকারে ‘হামুন’ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, ‘হামুন’র প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত ও বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৪.১০.২০২৩/সন্ধ্যা ৭.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit