বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

পুতিনের হৃদরোগে আক্রান্তের খবর নিয়ে শোরগোল!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে একটি টেলিগ্রাম চ্যানেলে। যা নিয়ে ইতোমধ্যে শোরগোল শুরু হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এই খবর জানিয়ে বলছে, টেলিগ্রাম চ্যানেলটির নাম জেনারেল এসভিআর। 

ওই পোস্টে বলা হয়, রোববার সন্ধ্যায় নিজের সরকারি বাসভবনের শোয়ার ঘরে অসুস্থ হয়ে পড়ে যান পুতিন। পড়ে যাওয়ার শব্দ পেয়ে নিরাপত্তারক্ষীরা ছুটে যান এবং পুতিনকে উদ্ধার করেন। তারা ঘরে গিয়ে দেখেছিলেন, বিছানার পাশে টেবিল উল্টে পড়ে আছেন প্রেসিডেন্ট। পরে চিকিৎসকেরা পুতিনকে সুস্থ করে তুলেছেন।

যে টেলিগ্রাম চ্যানেলে পুতিনের হৃদরোগের খবর প্রকাশ করা হয়েছে, সেখানে প্রায়ই রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কে নানা তথ্য দেওয়া হয়।যদিও সেগুলো কোনো প্রামাণ্য নথি মেলে না। ওই চ্যানেল দাবি করে, পুতিনের ঘনিষ্ঠমহলে তাদের লোক আছে। সেখান থেকেই তথ্য পাওয়া যায়।

রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত নানা জল্পনা মাঝেমধ্যেই ঘুরে বেড়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। পুতিনের গতিবিধি গোপনীয়তার চাদরে মোড়া। তার স্বাস্থ্য নিয়েও কোনো খবর প্রকাশ করে না ক্রেমলিন। তাই পুতিন সত্যিই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন কি না, তা নিশ্চিত নয়। রাশিয়ার সরকারের পক্ষ থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit