শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ডি ককের সেঞ্চুরিতে চালকের আসনে প্রোটিয়ারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়াংখেড়ে কি আরব্য রজনীর আলিবাবার মতো প্রাচুর্যে ভরিয়ে দেবে বাংলাদেশকে? নাকি বিসর্জনের রাতে সলিলে তলিয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন! টগবগে ছুটতে থাকা প্রোটিয়ারাও ছেড়ে কথা বলার পাত্র নন। সব প্রশ্নের উত্তর মেলাতে মাঠে নামছে সাকিববাহিনী বনাম মার্করামবাহিনী।

টস ভাগ্য পাশে পেয়েছেন এইডেন মার্করাম। মুম্বাইয়ের তপ্ত আবহাওয়ায় বাংলাদেশকে পাঠিয়েছেন আগে ফিল্ডিংয়ে। প্রোটিয়াদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

 ১৬ মিনিট আগে

এক বিশ্বকাপে ৩ সেঞ্চুরি করা প্রথম প্রোটিয়া ব্যাটসম্যান ডি কক

শ্রীলঙ্কা: ১০০

অস্ট্রেলিয়া: ১০৯

নেদারল্যান্ডস: ২০

ইংল্যান্ড: ৪

বাংলাদেশ: ১০০*

এক বিশ্বকাপে ৩ বা এর বেশি সেঞ্চুরি

নাম দেশ সাল
মার্ক ওয়াহ অস্ট্রেলিয়া ১৯৯৬
সৌরভ গাঙ্গুলি ভারত ২০০৩
ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া ২০০৭
কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ২০১৫
রোহিত শর্মা ভারত ২০১৯
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ২০১৯
কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকা ২০২৩*

 

 ২৩ মিনিট আগে

ডি ককের সেঞ্চুরি

নাসুম আহমেদের বলে অফ সাইডে খেলে সিঙ্গেল। হেলমেটটা খুললেন, চোখেমুখে স্বস্তি। কুইন্টন ডি ককের আরেকটি সেঞ্চুরি। আগেই ঘোষণা দিয়েছেন, এ বিশ্বকাপের পর ওয়ানডে খেলবেন না। ‘লাস্ট ড্যান্স’টা স্মরণীয় করেই রাখছেন ডি কক। প্রথম ৫ ম্যাচেই তৃতীয় শতকের দেখা পেলেন। ঢুকে গেলেন অভিজাত এক তালিকায়।

৪৭ বলে ফিফটি পূর্ণ করেছিলেন। সেঞ্চুরি করতে লাগল ১০১ বল। অবশ্য ৩৪তম ওভারে রানআউট হতে পারতেন। ক্লাসেনের ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছিলেন, কাভার থেকে স্ট্রাইক প্রান্তে করা নাজমুলের থ্রো সরাসরি স্টাম্প ভাঙতে পারলে রানআউট হয়ে ফিরতে হতো ডি কককে ৯৮ রানে দাঁড়িয়েই। সেটি হয়নি। ডি ককের স্বপ্নযাত্রা থামেনি।

 ৩৭ মিনিট আগে

অবশেষে ব্রেকথ্রু

সাকিবের ওপর চড়াও হয়েছিলেন। কিন্তু শট খেলার পরই যা বোঝার বুঝে যান মার্করাম। লং অফে থাকা লিটন দাসকে পার করাতে পারেননি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেটের দেখা পেল বাংলাদেশ। ডি কক ও মার্করামের জুটি ভেঙেছে ১৩১ রানে।

মার্করাম ৬৯ বলে ৬০, দক্ষিণ আফ্রিকা ১৬৭/৩।

০১ ঘন্টা ০২ মিনিট আগে

মার্করামের ফিফটি, শতরানের জুটি

৩৬ রানে ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ১০০ রানের জুটি গড়লেন ডি কক ও মার্করাম। উইকেটের খোঁজে মিরাজকে ২৬তম ওভারে ফিরিয়েছেন সাকিব, কিন্তু তাঁর ওভারে মার্করাম মেরেছেন দুই চার। শেষ বলে কাট করে মারা চারে ফিফটিও হয়ে গেছে তাঁর। এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে তৃতীয়বার ৫০ পেরোলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।

 ০১ ঘন্টা ০৫ মিনিট আগে

২৫ ওভার শেষে প্রোটিয়াদের ১৩১

৩ ওভার পর সরে গিয়েছিলেন সাকিব। মাঝে মাহমুদউল্লাহকে দিয়ে করিয়েছেন ৩ ওভার। ২৫তম ওভারে আবার বোলিংয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের ওভারে এসেছে ৫ রান। সর্বশেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৬৪ রান। ডি কক ও মার্করাম শক্ত একটা ভিতই দাঁড় করিয়েছেন।

০১ ঘন্টা ২৪ মিনিট আগে

শেষ ৫ ওভারে ৩২

শেষ ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ৩২ রান সংগ্রহ করতে পেরেছেন। তাতে ২০ ওভারে ৯৯ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।

১৬তম ওভারে ১০, ১৭তম ওভারে ৩, তারপর ১২, ৬ ও ১ রান নেয় তারা।

 ০১ ঘন্টা ৩৪ মিনিট আগে

ডি ককের ৫০

শরীরের ওপর থেকে ঘুরিয়ে চার। ডি ককের আরেকটি ফিফটি হয়ে গেছে তাতে। অন্যপ্রান্তে উইকেট পড়লেও ফর্মে থাকা ডি কক এগোচ্ছেন ঠিকই।
হাসান মাহমুদের ওপর চড়াও হয়েছেন ডি কক। হাসানের প্রথম ২ ওভারে এসেছে ২২ রান। সর্বশেষ ৪ ওভারে রানের গতি বাড়ানোর আভাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা, যদিও মাঝে একটু আঁটসাঁট করেছিলেন নাসুম আহমেদ।

 ০১ ঘন্টা ৫১ মিনিট আগে

‘ভাই আরেকটা ভাই, আরেকটা!’

স্টাম্প মাইক্রোফোনে শোনা গেল এমন। ২ উইকেট নিয়ে প্রথম পাওয়ারপ্লেটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু কুইন্টন ডি ককের সঙ্গে জুটি গড়ছেন অধিনায়ক এইডেন মার্করাম। সাকিব আজ প্রথম ১০ ওভারে আসেননি, তবে উইকেটের খোঁজে মাঝের ওভারে নিয়মিতই দেখা যাবে তাঁকে, এটি অনুমান করাই যায়। প্রথম ২ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য তিনি।

 ০২ ঘন্টা ১১ মিনিট আগে

রাসি ফর ডার ডুসেনকে দাঁড়াতে দিলেন না মিরাজ। লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে ফিরিয়েছেন দ্রুতই। ৭ বলে ১ রান করে আউট হয়েছেন রাসি।

৩৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 ০২ ঘন্টা ২১ মিনিট আগে

রেজা হেনড্রিকসকে বোল্ড করে তানজিদের ভুলের মাশুল চড়া হওয়া ঠেকালেন শরিফুল। ১৯ বলে ১২ রান করে ফিরেছেন রেজা। 

দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙল ৩৩ রানে।

 ০২ ঘন্টা ৩৭ মিনিট আগে

তানজিদ হাসান তামিমের ভুলে দ্বিতীয় ওভারেই আনন্দের উপলক্ষ মাটি হয়ে গেল। রেজা হেনড্রিকসের ক্যাচ ফেলে দিলেন তিনি। মিরাজের করা ওভারের ৫ম বলে স্লিপে সহজ ক্যাচটি ছেড়ে দেন তানজিদ।

 ০২ ঘন্টা ৪৫ মিনিট আগে

নতুন বলে বাংলাদেশের হয়ে প্রথম ওভার শুরু করেছেন মোস্তাফিজুর রহমান

 ০২ ঘন্টা ৫০ মিনিট আগে

ক্রিকেট মাঠের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি, সমস্বরে জাতীয় সঙ্গীত গাইলেন দুই দেশের সবাই। 

 ০৩ ঘন্টা ০৯ মিনিট আগে

তাওহীদ হৃদয় বাদ পড়েছেন বাংলাদেশ একাদশ থেকে। এনগিদির স্থানে প্রোটিয়া দলে এসেছেন লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ,  কাগিসো রাবাদা, জেরাল্ড কোটজে, লিজাড উইলিয়ামস

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit