সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

৩ কেজির নকল পেট, দাঁতে ৪ ডেনচার নিয়ে ‘মুজিব’র শুট করেন শুভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : চরিত্রের পারফেক্ট উপস্থাপনের জন্য তিনি সবকিছু করতেই প্রস্তুত। সেটার একটা উদাহরণ হচ্ছে, কয়েক মিনিটের একটি দৃশ্যের জন্য ৯ মাস পরিশ্রম করে তিনি সিক্স প্যাক বানিয়ে বসেছিলেন। সিনেমার জন্য তার এমন পাগলামীর গল্প আরও আছে, সেই মানুষটা আরিফিন শুভ।

এই যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার জন্য তিন বছর পরিশ্রম করেছেন আরিফিন শুভ। ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তির পর সেই পরিশ্রমের ফলাফল হাতেনাতে পাচ্ছেন এই নায়ক; দেশজুড়ে চলছে তার বন্দনা। ‘মুজিব’ সিনেমায় তার অভিনয় দেখে হল থেকে বের হতে হতে কেউ চোখ মুছছেন, তো কেউ প্রশংসায় পঞ্চমুখ।

এবার ১১ মিনিটের এক ভিডিও বার্তায় ‘মুজিব’ সিনেমায় তার পরিশ্রমের কয়েক ঝলক শেয়ার করেছেন আরিফিন শুভ। নায়ক তার এই পরিশ্রমকে উল্লেখ করেছেন তার চেষ্টার সামান্য কিছু অংশ বলে।

সেই ভিডিও বার্তায় দেখা গেছে, বঙ্গবন্ধু হতে শুটের সময় আরিফিন শুভর দাঁতে চার ডেনচার (নকল দাঁত) পরানো হয়েছিল। শুধু তাই নয়, প্রায় সাড়ে তিন কেজির নকল পেট পরে অভিনয় করতে হয়েছে তাকে। অনশনের একটি দৃশ্য সঠিকভাবে করতে নায়ক না খেয়ে ছিলেন ২৪ ঘণ্টা।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির দিন থেকেই সাড়া ফেলছে সিনেমাটি। দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ১৮টি শো চলছিল সিনেমাটির। দর্শক চাহিদার কারণে থেকে শো বেড়ে ৩৩ হয়েছে। শুধু স্টার সিনেপ্লেক্স নয় একই অবস্থা প্রায় সমগ্র বাংলাদেশের সিনেমা হলে।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit