শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত, শুভকে শাকিব খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক :ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভকে দেখা গেল একসঙ্গে, তাও আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুজনেরই গন্তব্য মুম্বাই। একজন যাচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ে, অন্যজন সিনেমার প্রিমিয়ারে।

আগামী ২৭ অক্টোবর থেকে ভারতের বেনারসে শুরু হবে ‘দরদ’ সিনেমার শুটিং। শুটিংয়ে অংশ নিতেই আজ মঙ্গলবার সকালের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। অন্যদিকে আগামীকাল ২৫ অক্টোবর মুম্বাইতে ‘মুজিব’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এরপর ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে। প্রদর্শনীতে অংশ নেওয়া ও প্রচারণার জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন আরিফিন শুভও।

বিমানবন্দরে দেখা হওয়া দুজনের কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন নায়কেরা। আর সেগুলো উন্মুক্ত করেছেন অন্তর্জালে, যা মুহূর্তে ভাইরাল। আরিফিন শুভ শাকিবের সঙ্গে ছবি পোস্ট ক্যাপশন জুড়ে দিয়েছেন, রাজা বাদশা ব্যাপার স্যাপার আর কি…।

আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত, শুভকে শাকিব খান

অন্যদিকে একই ছবি শেয়ার করে আরিফিন শুভকে প্রশংসায় ভাসান শাকিব খান। তিনি লেখেন, ‘দরদ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।’

‘মুজিব’ ভারতে মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারণায় সেখানে বেশ লম্বা সময় পার করবেন আরিফিন শুভ। এরপর ফিরবেন দেশে। অন্যদিকে, ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে আগামী মাসে দেশে ফিরবেন শাকিব। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit