শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

রণবীরের সঙ্গে রসায়ন জমেনি, ‘অভিযোগ’ দীপিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : ২০১২ সাল থেকে প্রেম তাদের। সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে আলাপ বলিউড অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। ছবিতে জুটি হিসেবে অভিনয় করেছিলেন রণবীর এবং দীপিকা। ক্যামেরার সামনে তো বটেই, ক্যামেরার নেপথ্যেও প্রেমে পড়তে সময় লাগেনি তাদের। তারপর বছর ছয়েকের প্রেম। রণবীর এবং দীপিকার বাস্তবের সেই প্রেমের ঝলক পর্দাতেও একাধিকবার দেখা গেছে। 

‘রাম-লীলা’-র পর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘৮৩’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দায় তাদের জমজমাট রসায়ন নজর কেড়েছে দর্শকেরও। এখন রণবীর এবং দীপিকা বিবাহিত। পাঁচ বছরের সংসার তাদের। রণবীর ও দীপিকার প্রেমে এখনও মজেন অনুরাগীরা। তা সত্ত্বেও রণবীরের সঙ্গে তার রসায়ন নাকি একেবারেই পছন্দ নয় দীপিকার!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। করন জোহরের ‘কফি উইথ করন’-এর প্রথম পর্বেই কফি কাউচে দেখা যেতে চলেছে রণবীর এবং দীপিকাকে। সেখানে এসেই নিজের মনের দুঃখের কথা জানান রণবীর। 

রণবীরের দাবি, তাদের দু’জনের রসায়ন নাকি একেবারেই মনে ধরে না দীপিকার। রণবীরের কথায়, “দীপিকার মনে হয় তাকে রণবীর কাপুরের সঙ্গে খুব ভাল মানায়, আর আমাকে আনুশকা শর্মার সঙ্গে। আমি দীপিকাকে ভুল প্রমাণ করে দেখাব!”

তবে এখন দীপিকার পছন্দের নায়কের তালিকায় জুড়েছে আরো এক তারকার নাম। দীপিকা বলেন, “আমার মনে হয়, হৃতিক রোশনের সঙ্গে আমার রসায়ন বেশ নজরকাড়া। সেটা ‘ফাইটার’-এ সবাই দেখতেই পাবেন।”

২০১২ সালে দীপিকার প্রেমে পড়ার বছর তিনেকের মাথায়, ২০১৫ সালেই নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। ‘কফি উইথ করন’-এর অষ্টম সিজনে সেই গোপন তথ্যও ফাঁস করেন দীপিকা। ২০১৫ সাল থেকেই নাকি একে অন্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন তারা। রণবীরের কথায়, “কেউ সুযোগ নেওয়ার আগেই আমি চটি রেখে জায়গা দখল করে নিয়েছিলাম!” রণবীরের কথার রেশ ধরেই হাসিমুখে দীপিকা বলেন, ‘‘একেবারে অ্যাডভান্স বুকিং!’

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit