শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

হিজবুল্লাহ সম্পর্কে যা বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ বলেছেন, হিজবুল্লাহ ‘আগুন নিয়ে খেলছে’। তিনি আরও বলেছেন, ইসরায়েলে হামলা চালালে লেবাননকে মূল্য দিতে হবে। 

গত ৭ অক্টোবর হামাসের হামলাকে ‘আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ নৃশংসতা’ হিসেবেও বর্ণনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট। যদিও ইসরায়েলি বাহিনী শত শত নারী ও শিশুসহ পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে সেটা নিয়ে তিনি কোনো কথা বলেননি। 

গার্ডিয়ানের খবর অনুসারে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘আগুন নিয়ে খেলছে’ বলে অভিযোগ করেছেন হারজোগ। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হারজোগ বলেন, ফ্রান্সসহ বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষের উত্থানে তিনি উদ্বিগ্ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধপরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল ও ভঙ্গুর’ আখ্যায়িত করে তিনি বলেন, ইসরায়েল ‘অপহৃত ও ছিনতাই হওয়া আমাদের সব নাগরিকের অবিলম্বে মুক্তি’ দিতে হবে।

তিনি বলেন, ইসরায়েলি পাসপোর্টধারী হামাসের হাতে আটক ব্যক্তি এবং ‘অন্য কোনো নাগরিকত্বধারী’র মধ্যে ইসরায়েল কোনো পার্থক্য করে না। তারা সবাই এক। এ সময় তিনি বলেন, আমরা তাদের অবিলম্বে ফেরত চাই। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করেন তিনি।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit