বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

রাতভর ইসরায়েলি বোমা হামলায় গাজায় নিহত ১৪০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাত শুরুর দুই সপ্তাহ পর ফিলিস্তিনের অবরুদ্ধা গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে মুহুর্মুহু বোমা হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ওই উপত্যকা। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৪০ মারা গেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

জানা গেছে, রাতে হামলা হয়েছে গাজার উত্তরাঞ্চলের আল-শাতি ও জাবালিয়ার আল-বালাদ শরণার্থীশিবিরে।

এছাড়া গাজার মধ্যাঞ্চলের আল-বুরেইজ এবং দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকায় হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের একটি সংবাদ সংস্থার খবর, রাফাহ এলাকায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আর খান ইউনিসে শিশুসহ ২৩ জন মারা গেছে। আহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি মঙ্গলবার সকালে এক্স বার্তায় (টুইটার) জানান, গাজা উপত্যকায় ৪০০টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে মসজিদও রয়েছে। তিনি বলেন, হামাসের সদস্যরা মসজিদে বসে বৈঠক করছে। এ কারণে মসজিদে হামলা চালাতে হচ্ছে।

রিপোর্ট লেখা পর্যন্ত গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষ। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit