শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

ওয়াংখেড়েতে ছয় স্তরের নিশ্ছিন্দ্র নিরাপত্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : আরব সাগরের পাড়েই মেরিন ড্রাইভ। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দূরত্ব সর্বোচ্চ আধা কিলোমিটার। পূর্ব দিকে বিখ্যাত চার্চ গেট রেল স্টেশন। সেখান থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় এক কিলোমিটার। মূল সড়ক থেকে স্টেডিয়ামে ঢোকার দুটিই রাস্তা। তবে সরু রাস্তা দিয়েও ঢোকার আরও গেট আছে। 

সবগুলো রাস্তাই আজ বন্ধ করে রেখেছে মুম্বাই পুলিশ। বাংলাশে-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে নিশ্ছিন্দ্র নিরাপত্তায় ঢেকে দিয়েছে পুরো স্টেডিয়াম। কোনো পানির বোতল, লাইটার, সিগারেটের প্যাকেট, পারফিউমের বোতল, এমনকি বাড়তি কোনো জিনিসই নিয়ে স্টেডিয়ামের ভেতর ঢুকতে দিচ্ছে না পুলিশ।

স্টেডিয়ামে ঢুকতে ছয়, ছয়টি নিরাপত্তা স্তর পেরোতে হয়েছে ম্যাচ কাভার করতে যাওয়া দেশি ও বিদেশি সাংবাদিক ও দর্শকদের। স্টেডিয়ামে ঢোকার পথে প্রথমে ম্যাচের টিকিট দেখাতে হচ্ছে দর্শকদের। সাংবাদিকদেও অ্যাক্রিডিটেশন কার্ডও দেখাতে হয়েছে। এরপর পুলিশরা ব্যাগ ও শরীর চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে সবাইকে। 

তৃতীয়ত স্ক্যানিং মেশিনের ভেতরে রাখতে হচ্ছে ব্যাগ, সেখানে স্ক্যানিং করার পর আরও দুবার পুলিশ চেকিং করছে। এরপর স্টেডিয়ামে ঢুকতে পারছেন দর্শকরা।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit