বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ফিরলেন সাকিব, একাদশে বড় পরিবর্তন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে টসভাগ্য যেন বাংলাদেশ অধিনায়কের পক্ষে যায় সেজন্য প্রার্থনা করেছিলেন ক্রীড়ামোদিরা। কারণ প্রোটিয়ারা রান চেজ করে বের করার ক্ষেত্রে দুর্বল।

কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসভাগ্য প্রোটিয়া অধিনায়ক মার্করামের পক্ষেই গেল। অনুমিতভাবেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার শক্ত লাইনআপ বিবেচনায় নিয়ে বোলিংয়ে গুরুত্ব দিয়ে একাদশ সাজিয়েছেন নির্বাচকরা। বিশেষজ্ঞ তিন পেসারকে দলে রাখা হয়েছে। 

সবচেয়ে বড় খবর হচ্ছে সাকিব আল হাসান দলে ফিরেছেন। 

ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আনা হয়েছে। মিরাজকে দিয়ে সম্ভবত আজও ওয়ানডাউনে খেলানো হবে। বাড়তি বোলার নেওয়ায় মিরাজের কাছ থেকে অলরাউন্ডিং পারফরমেন্স আশা করছেন নির্বাচকরা।

চার বিশেষজ্ঞ বোলারকে জায়গা দেওয়া হয়েছে একাদশে। মোস্তাফিজ, শরিফুলের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। স্পিনে মিরাজ, সাকিবের সঙ্গে থাকছেন নাসুম। মাহমুদউল্লাহও বল করতে পারেন।

শক্তিতে এগিয়ে থাকলেও বাংলাদেশকে গুরুত্ব কম দিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পয়েন্ট টেবিলকে গুরুত্ব দিয়ে এই ম্যাচে জয় ব্যতীত বিকল্প ভাবছে না টাইগাররা। 

ওয়ানডে ক্রিকেটে ২১ বছরে ২৪ বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রোটিয়ারা ১৮-৬ ব্যবধানে এগিয়ে আছে। টাইগারদের আছে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস। কিন্তু লড়াইটা যখন হয় বিশ্বকাপের মঞ্চে তখন সমানে সমান দুদল।

এখন পর্যন্ত বিশ্বকাপে দুদলের চারবারের লড়াইয়ে ২-২ সমতা। ভারতের মাটিতে দুদলের এটাই প্রথম লড়াই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। 

চার ম্যাচের তিনটিতে তিনশর বেশি রান করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার বিপক্ষে ৪২৮ রান করে বিশ্বরেকর্ড গড়া, আবার ইংলিশদের সঙ্গে স্কোর বোর্ডে ৩৯৯ রান। শুধু নেদারল্যান্ডসের কাছে হারটাই একমাত্র ধাক্কা।

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, লিটন দাস, মিরাজ, শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মোস্তাফিজ, শরিফুল ও হাসান মাহমুদ। 

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit