বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু রাতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

মেক্সিকোতে সশস্ত্র হামলায় ১২ পুলিশসহ নিহত ২২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্কনিউজঃ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো এবং এর পাশ্ববর্তী মাচোয়াকান রাজ্যে দুটি হামলায় প্রায় ১২ পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ বলেন, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে অজ্ঞাতনামা হামলাকারীরা কয়ুদা দে বেনিতেজ পৌরসভার একটি নিরাপত্তা টহল দলকে লক্ষ্য করে হামলা চালায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে হামলায় পৌর পুলিশ বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে। হামলার উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে দ্বিতীয় দফা হামলায় পাঁচজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে।

সরকারি প্রসিকিউটরের দফতর জানায়, এক দল বন্দুকধারী তাকাম্বারো শহরে মেয়রের ভাইয়ের ওপর হামলা চালায়। দপ্তর জানায়, সেখানে হামলায় মেয়রের ভাই আহত হয়েছে।

সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে বন্দুকধারীদের বেশ কয়েকটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে গুলি চালাতে দেখা গেছে।

মেক্সিকোতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটিতে প্রতি এক লাখ অধিবাসীর মধ্যে গড়ে হত্যাকাণ্ডের শিকার হন ২৫ জন। দেশটিতে ১৯৬২ সালের পর থেকে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সংঘর্ষে এক লাখ ১০ হাজার লোক গুমের রেকর্ড রয়েছে।

সূত্র : এএফপি

কিউএনবি/বিপুল/২৪.১০.২০২৩/ দুপুর ১২.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit