রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ

উপজেলা পরিষদ দিবসে জাতীয় পার্টির ব্যতিক্রমী আয়োজন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মাহবুব রহমান চৌধুরী বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সরকার গঠনের পর বাংলাদেশে উপজেলা পরিষদ গঠন করেন। দেশের প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠির অধিকার এবং সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ গঠন করা হয়।

কিন্তু দুঃখের বিষয় হল আজ এই উপজেলা পরিষদের সংশ্লিষ্ট সুবিধা ভোগিরা পল্লিবন্ধুর অবদান ও দিবসটি ভুলে গেছেন। দেশের উন্নয়ন ও জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতেই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টি সন্ত্রাস ও নৈরাজ্যে বিশ্বাস করে না। জাতীয় পার্টির বিশ্বাস গণতন্ত্রে। জাতীয় পার্টি আজীবন সুশাসন প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে। সংসদের ও রাজপথে দেশে ও মানুষের অধিকারের জন্য লড়াই করছে জাতীয় পার্টি।

তিনি আরো বলেন, দেশের মালিক জনগণ। অথচ জনগণকে মুক্তচিন্তার অধিকার থেকে বঞ্চিত করে কঠিন অরাজকতার আওতায় রাখা হয়েছে। একইভাবে বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে ও গণতন্ত্রকে হত্যা করছে। এই সরকার জনগণের জবাবদিহিতা মূলক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। আমরা পল্লিবন্ধুর আদর্শে দেশ ও জনগনের উন্নয়ন অব্যহত রাখতে চাই। তিনি সোমবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় সিলেট বিআইডিসি ইনায়েসকেফে উপজেলা পরিষদ দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও হতদরিদ্রদের আপ্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দিবস উপলক্ষে সিলেটে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে হতদরিদ্রদের নিয়ে উন্নতমানের আপ্যায়নভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম আহমদ এর সভাপতিত্বে ও স্কুল শিক্ষিকা ফাহিমা বেগম এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মূখপাত্র মুজিবুর রহমান ডালিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি মো. ইউসুফ সেলু, মহিলা পার্টির সভানেত্রী রোজি আক্তার, জেলা শ্রমিক পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আবদাল হোসেন আফজাল, যুব সংহতি নেতা ইব্রাহিম মিয়া, রওশন এরশাদ ত্রাণ সহায়তা কমিটির সমস্বয়ক স্কুল শিক্ষিকা ফাহিমা বেগম, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, স্কুল শিক্ষক আফসর আহমদ, মহিলা পার্টি নেত্রী জাহানারা বেগম, রানী আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রিন্সিপাল মুখলেছুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit