আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক : এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘যুদ্ধে জড়ালে লেবাননের ধ্বংস নিশ্চিত, যা তারা কল্পনাও করতে পারছে না।’ ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকায় রোববার (২২ অক্টোবর) উত্তর ইসরাইলের লেবানিজ সীমান্ত পরিদর্শনে যান নেতানিয়াহু। এসময় হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন করে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। এর আগেও নিরাপত্তার জন্য অনেক ইসরাইলিকে সরিয়ে নেয়া হয়।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫