শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে মুখ খুললেন পোপ ফ্রান্সিস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও হামাস দুই পক্ষের কাছেই যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোববার রোমের সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনাসভার পর বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেছেন তিনি। পোপ বলেছেন, যুদ্ধে কখনো কারও জয় হতে পারে না। মানব সভ্যতায় যুদ্ধ মানে বরাবরই হার। কারণ যুদ্ধ মানুষের মধ্যে সদ্ভাব নষ্ট করে।

এ ছাড়া গাজা স্ট্রিপে যাতে আরও মানবিক সাহায্য পাঠানো হয়, তারও আর্জি জানিয়েছেন পোপ ফ্রান্সিস। উল্লেখ্য, গত দুই দিন ধরে গাজা স্ট্রিপে রাফাহ সীমান্ত দিয়ে মানবিক সাহায্য পাঠানো শুরু হয়েছে। কিন্তু যে পরিমাণ জিনিস যাচ্ছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যে পণবন্দিদের এখনো আটকে রেখেছে তাদের দ্রুত ছেড়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন পোপ। গত ৭ অক্টোবর হামাস ইসরাইল থেকে প্রায় ২০০ জনকে পণবন্দি করেছিল। এক মার্কিন মা ও মেয়ে ছাড়া এখনো পর্যন্ত কাউকে ছাড়া হয়নি। 

হামাস মাঝে জানিয়েছিল, ইসরাইলের আক্রমণে বেশ কিছু পণবন্দির মৃত্যু হয়েছে। হামাসের ওই আক্রমণের পরই ইসরাইল গাজায় পালটা আক্রমণ শুরু করে। যার জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা স্ট্রিপ। পোপের অফিস থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরাইল-হামাস সংঘাত নিয়ে প্রায় ২০ মিনিট ফোনে কথা হয়েছে তার। পোপের মতামত নিয়ে ইসরাইলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit