শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ Time View

ডেস্কনিউজঃ কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে আগত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার কথাও জানানো হয়।

বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্র তীরবর্তী এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ প্রেক্ষিতে দ্বীপে যেন কোনো পর্যটক আটকা না পড়েন সেজন্য এমন সিদ্ধান্ত প্রশাসনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী কালের কণ্ঠকে বলেন, বৈরী আবহাওয়ায় কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সংকেত জারি থাকায় পর্যটকবাহী জাহাজসহ সেন্ট মার্টিন রুটে চলাচলকারী সকল নৌযান মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাই সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে যাওয়া এবং আগে থেকে অবস্থানরত পর্যটকদের আজকেই দ্বীপ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত থাকায় ইউএনও স্যারের নির্দেশে আমরা মাইকিং করে পর্যটকদের দ্বীপে অবস্থান না করতে অনুরোধ করেছি।

বিকেল তিনটায় পর্যটকবাহী তিনটি জাহাজে করে দ্বীপে আগত পর্যটকরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কিউএনবি/বিপুল/২৩.১০.২০২৩/ সন্ধ্যা ৬.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit